নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৯৪ বোতল ফায়ারডিল উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টায় চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বেলঘড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বিজিবি জানায়, অভিযানের সময় আমাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার, গরু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]