নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াতের নেতাকর্মীরা কোনো ধরনের দুর্নীতি, অন্যায় কিংবা জুলুমের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে ও বিচার করেছে। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম থেকে দেশকে মুক্ত করতে তারা ব্যর্থ হয়েছে। জনগণ এখন একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চায়।
অ্যাডভোকেট সায়েম আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে নওগাঁ-৫ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে। নওগাঁর সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমানসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]