আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর বেলাব ও রায়পুরায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে সোহেল (২৮) ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিমপুর মধ্য নরসিংহপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে শাহজালাল (৬৫)। এসময় এদের কাছ থেকে আলাদা আলাদাভাবে ৫ (পাঁচ) কেজি ও ২ (দুই) কেজি সহ মোট ৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। একই দিনে পুলিশের অপর আরেকটি দল দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে অভিযান চালিয়ে অপর আরেক মাদক কারবারি শাহজালালকে ২ কেজি গাঁজা সহ আটক করেন। এ বিষয়ে বেলাব ও রায়পুরা থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

