সিরাজগঞ্জ ছোনগাছা ইউনিয়ন বাজার ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যায়।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে। ট্রাক নাম্বার ( ঢাকা মেট্রো ট -১৮-৩৫৩৯)স্থানীয় সূত্রে জানা যায়, কনকনে শীত ও ঘন কুয়াশায় রাস্তা দৃশ্যমান না থাকায় ট্রাকটি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে ট্রাকটি উল্টে পাশে থাকা খাঁদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন। তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রাক চালক সাদ্দাম বলেন, “ঘন কুয়াশার কারণে সামনে রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে ব্রিজের কাছে এসে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।”দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক উদ্ধারের ব্যবস্থা নেয়।
এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ছোনগাছা ইউনিয়ন বাজার ব্রিজ এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]