বেনাপোল ইমিগ্রেশনে সন্ত্রাস বিরোধী আইনের এক যুবলীগ নেতা আটক

Share the post
মোঃ ওসমান গনি,বেনাপোল প্রতিনিধি : ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে সন্ত্রাস বিরোধী আইনে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
আটক রাসেল পাঠান (৫০) ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন সহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]