নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের ট্রাক টার্মিনাল, অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার স্থাপনা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকদের জন্য নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পার্কিং ও বিশ্রামাগারটি নির্মাণের পাঁচ বছর পার হলেও আজও চালু হয়নি। ফলে সরকারের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নানাভাবে ক্ষতির মুখে পড়ছে।সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে পাঁচলিয়া এলাকায় প্রায় ১৩ একর জায়গাজুড়ে নির্মিত এই ট্রাক টার্মিনালটির সামনের অংশ।
 বর্তমানে স্থানীয়রা ধান শুকানো ও গবাদিপশু রাখার কাজে ব্যবহার করছেন। রাত নামলেই পুরো এলাকা মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের দরজা-জানালা, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।জানা গেছে, টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ দেশের চারটি জাতীয় মহাসড়কের পাশে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকদের জন্য আধুনিক পার্কিং সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২০২০ সালে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় এই ট্রাক টার্মিনালটি নির্মাণ করা হয়।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালটিতে একসঙ্গে প্রায় ১০০টি ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। পাশাপাশি ট্রাকচালকদের জন্য শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজ আদায়ের স্থান, প্রাথমিক চিকিৎসা সেবাকক্ষ, যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ ও ওয়াশজোন থাকার কথা ছিল। কিন্তু নির্মাণ শেষ হলেও টার্মিনালটি চালু না হওয়ায় এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দূরপাল্লার ট্রাকচালকরা।
ট্রাকচালকদের অভিযোগ, বিশ্রাম ও নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাও তৈরি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত ট্রাক টার্মিনালটি চালুর দাবি জানিয়ে বলেন, অবহেলায় পড়ে থাকলে সরকারের বিপুল অর্থের অপচয় হবে। পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছিল, তা ব্যর্থ হয়ে পড়বে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ট্রাক টার্মিনালটি চালু করার দাবি জোরালো হচ্ছে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]