দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু – এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধুুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭০টি গীর্জায় সমবেত ভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে।

বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭০টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। উৎসব পালনের জন্য প্রতিটি গীর্জায় ৫শত কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এ উৎসব সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]