হাটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ৩ জন নিহত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :  গাজীপুরের কালীগঞ্জে আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে  টেকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই গ্রামের বাবু মিয়ার মেয়ে আদূরি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল গ্রামের  কমলা বেগম (৫৫)। এদের মধ্যে কমলা বেগম  ও আদূরি আক্তার সম্পর্কে নানী-নাতনী। আর সাদিয়া ছিলেন তাদের প্রতিবেশী।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। সাড়ে ৪ টার দিকে উক্ত ট্রেনটি আড়িখোলা স্টেশন অতিক্রম করে টেকপাড়া পার হচ্ছিল। এমন সময় প্রতিবেশী সাদিয়া কমলা ও আদূরিকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাটার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আদূরিকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল করা হয়। পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]