নিউজ মাদারীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত, আহত দুই

Share the post

মাসুদ রেজা ফিরোজীমাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষের ঘটনায় এক
কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনায় নিহত কিশোরের নাম মাহফুজ রহমান শিষ (১৫)।
আহতরা হলেন- মাহমুদা বেগম (৩৫) ও নরুন্নাহার বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী নিয়ে একটি
অটোরিকশা মোস্তফাপুরে যাওয়ার পথে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় একটি মোটরসাইকেলের
সঙ্গে সংঘর্ষ হয়। এসময়ে অটোরিকশায় থাকা মাহফুজ রহমান শিষ ও দুই নারী আহত হন। স্থানীয়রা
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজ
রহমানকে শিষকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]