প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর ও খুলনার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না ,সাতক্ষীরা: দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্ববর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কামেশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলীসহ অন্যারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ কখনো ভালো কিছু হতে পারে না।জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এধরনের হামলা অগ্নিসংযোগ করে যাচ্ছে। সাংবাদিকদের হত্যার মত জঘন্য কার্যাক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেফতার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছেন। এটি হতে পারে না। ২৪ অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সকলেই মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন।
বক্তারা আরও বলেন, মহান বিপ্লবী শরিফ ওসমান হাদি নিজেও অগ্নি সংযোগ ও ভাংচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নি ঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে ছিলেন। বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]