কক্সবাজারে ১ কোটি ৭৩ লক্ষ টাকার অনুদানের চেক পেল সড়ক দুর্ঘটনায় সর্বস্ব হারানো ৩৭ পরিবার

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়া ৩৭টি পরিবারের মাঝে ১ কোটি ৭৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। হাত নেই, কারো পা নেই, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, আবার কেউ কেউ এক দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সব সদস্যকে। এমন হৃদয়বিদারক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
বর্তমান অন্তবর্তী সরকারের নির্দেশনায় সংস্থাটি কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত  হওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আর্থিক অনুদান নিয়ে। এই অর্থ দিয়ে আহত মানুষগুলো জীবনে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা কর্তৃপক্ষের।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে কক্সবাজার জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান (উপসচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ।
শনিবার ২০ ডিসেম্বর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিআরটিএ পরিচসলক মো, মাসুদ আলম, সহকারী পরিচালক মো. কামরু জ্জামান,  কক্সবাজার সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী,
সিভিল সার্জন প্রতিনিধি ডা.মহিউদ্দীন মো. আলমগীর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম হেলালী, শ্রমিক নেতা আবুল কালাম আবু, আহত ও নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন।
বিআরটিএ সূত্র জানায়, অনুদানপ্রাপ্তদের মধ্যে যাত্রী, পথচারী, চালক ও হেলফার পরিবারের সদস্যরা রয়েছেন। দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত ৫ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা নামক স্থানে মারছা পরিবহন ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ফারজানা মজুমদার, রুমেনা বেগম ওরফে রুমি, সাদিয়া হক, ফারহানা মজুমদার ও রিজোয়ানা ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। নিহত ৬ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
অনুদানের চেক গ্রহণ করে নিহত ও আহত পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রিয়জন হারানোর শোক কখনো পূরণ হবার নয়, তবে এই সহায়তা চিকিৎসা, পুনর্বাসন ও জীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কতৃপক্ষ।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]