নওগাঁয় ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁতে শহীদ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) যোহর নামাজ শেষে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ সদর-৫ আসনের জামায়া মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী আব্দুর রাকিব। আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই ওসমান বিন হাদিকে শহীদ হতে হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]