ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ওদৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি
আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপু উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুলআলম খান।

বক্তরা বলেন, ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।হাদীর খুনিদের বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, এই ধরনের ঘৃন্য কাজ সিপিবি কোনোভাবেই সমর্তন করে না। অবিলম্বে দোষীদে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, দেশের মানুষ এই সরকার কে ক্ষমা করবে না। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। সারাদেশে এই হত্যাকান্ড, বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ কোন ক্রমেই মেনে নিতে পারছি না। জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি।আমরা হাদীর হত্যাকান্ড ও বিভিন্ন ন্যাক্কা জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেইসাথে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগ দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]