সোনারগাঁয়ে শহিদ মিনারে জামায়াতের দোয়া ও কর্মসূচিতে অংশগ্রহণ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা শহিদ মিনারে সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা শাখার নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর শাখার সেক্রেটারি মোঃ মাওলানা ইবরাহীম হাসান এবং সোনারগাঁ দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তারা।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]