ফাহাদ, নারায়ণগঞ্জ : ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ- সিসিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ শাখা কর্তৃক স্মরণকালের সেরা বিজয় র্যালি পালন করল। এতে অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ ) উদযাপনের নির্ধারিত সময় সকাল ৯ ঘটিকায় সোনারগাঁও উপজেলার শহীদুল্লাহ প্লাজার সামনে থেকে র্যালি শুরু করে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সোনারগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মসীহ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর সকল দলের ব্যর্থতায় বাংলাদেশের মানুষ ইসলামের শাসন দেখতে চায় তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার সামনে সুযোগ এসেছে সৎ যোগ্য ইসলামী আদর্শের দল ও প্রার্থীকে বেছে নেওয়ার।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সী, মুজাহিদ কমিটির সদর সভাপতি আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী, মাওলানা আবুল কালাম আজাদীসহ সোনারগাঁও উপজেলার নেতৃবৃন্দ ।
সোনারগাঁও উপজেলা র্যালি শেষে সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড থেকে আদমজিনগর হয়ে আরেকটি র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা বেলাল তালুকদারের সভাপতিতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি আলহাজ্ব গোলাম মসীহ।
সিদ্ধিরগঞ্জের রেলিতে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সরকারসহ সোনারগাঁও সিদ্দিগঞ্জের নেতৃবৃন্দ।

