কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ সময় কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং ক্যাম্প জেসিও’র উপস্থিতিতে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট এবং প্রত্যন্তর অঞ্চল হতে আগত চার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা বলেন, প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে তাদের দিন কাটানো কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এজন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে জানা যায়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রমে মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

মাথা কেটে নেয়ায় শিশু হাবিবার মৃত্যু, কারণ জানতে চাওয়ায় ১১ সাংবাদিকের বিরুদ্ধে কথিত চিকিৎসকের অভিযোগ

Share the post

Share the postমীর কাশেম আজাদ,কক্সবাজার প্রতিনিধিঃ দুই মাস বয়সী কন্যা শিশু নূর হাবিবার মৃত্যু মেনে নিতে না পেরে এভাবেই কান্নায় কাতর আর্তনাধ করছেন চাচা আসাদুল্লাহ। তার অভিযোগ-কথিত চিকিৎসক বাদশা আলমগীর ওরফে বি আলমগীরের দালাল সোহাগের ফাঁদে পড়ে ভর্তি হন ‘কক্স ন্যাশনাল হসপিটালে। কোন ধরণের পরীক্ষা না করে একটি এক্সরে রিপোর্টের উপর ভিত্তি করে করা হয় টিউমার […]