লাল বানুর জীবনরক্ষায়,পাশে দাঁড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:আমরা কথায় নয় কাজে বিশ^াসী এই প্রতিপাদ্যে এবং মানবতার কল্যাণে রাজনীতি এই নীতিকে বাস্তব রূপ দিয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের অসহায় নারী লাল বানু খালার জীবনরক্ষাকারী অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে এসে নিজের মরণব্যাধির কথা জানতে পারেন লাল বানু খালা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি ঞযুৎড়রফ এড়রঃবৎ রোগে আক্রান্ত এবং দ্রæত অপারেশন ছাড়া তার বেঁচে থাকার কোনো বিকল্প নেই। এই দুঃসংবাদ শুনে মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। মাথায় হাত দিয়ে ক্রন্দনরত অবস্থায় ব্যারিস্টার কায়সার কামালকে খুঁজে বের করে অসহায় কণ্ঠে বলেন, অপারেশন না করলে আমি বাঁচবো না।

সেই করুণ মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন লাল বানু খালার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই নেবেন। তাঁর এই আশ্বাস যেন, অসহায় নারী লাল বানু খালা নতুন করে বেঁচে থাকার আশার আলো হয়ে আসে।

এরপর ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সকল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। অবশেষে আজ সোমবার (১৫ ডিসেম্বর) লাল বানু কে ময়মনসিংহের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই লাল বানু খালার ঞযুৎড়রফ বপঃড়সু অপারেশন সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ

স্থানীয় এলাকাবাসীরা জানান, একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা হয়েও সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক রাজনীতির ইতিবাচক বার্তা পৌঁছে দিবে।

এ প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনীতি যদি মানুষের দুঃখে পাশে না দাঁড়ায়, তবে সে রাজনীতির কোনো মূল্য নেই। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানবতার কল্যাণেই আমাদের পথচলা। তিনি দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে লাল বানুর সফল অপারেশন ও দ্রæত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন, মানুষের পাশে থাকার এই দায়িত্ববোধ আগামীতেও অব্যাহত থাকবে। অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে আমি ও আমার দল সর্বদা পাশে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]