চাঁদপুরের কচুয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহরাস্তি থানার মাদক মামলার- ০১ (এক) বছরের কারাদণ্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার)টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০১(মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত) আসামী পলাতক আসামি আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তুহিন হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

