সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা জুয়েল রানা গ্রেফতার

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত জুয়েল রানা সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোয়াজ্জেম আলীর ছেলে।মামলার বিবরণে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় বোন সম্পা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল রানা তার ছোট বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নেন।
সদর থানার ওসি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]