নরসিংদীতে গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার আমলাব পশ্চিমপাড়া গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০), একই গ্রামের রিমা বেগম (৩০) ও রায়পুরা উপজেলার বটিবন্দ পূর্বপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে সামির মিয়া (৪৩)। এসময় তাদের কাছ থেকে ১২ (বার) কেজি গাঁজা ও গাঁজা বহনে ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে হাসনাবাদ বটতলা নামক এলাকায় অভিযান পরিচালনাকালে নরসিংদীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বার কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে রায়পুরা থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]