সিরাজগঞ্জের কাজিপুর অডিটোরিয়ামে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (বয়স আনুমানিক ৬৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে অনুসন্ধান করেন। এ সময় তারা ওয়াশরুমের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে মৃত্যু কয়েকদিন আগে ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের পর ভবনটিতে মানুষের চলাচল কমে যায়। সেই সময়ের পর থেকে অডিটোরিয়ামের বেশ কিছু অংশ দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে নজরদারি কম ছিল বলেও স্থানীয়রা জানান।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]