নরসিংদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন আসামী গ্রেফতার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর পলাশে বস্তাবন্দি লাশ উদ্ধার ঘটনার মূল আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ফয়সাল ফরাজি (২৫), গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার খলাপাড়া গ্রামের মৃত নিজাম ফরাজির ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের নামক স্থানে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় থানায় উক্ত ঘটনায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করলে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজীব হাসানের নেতৃত্বে ডিবির একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর (খলাপাড়া) গ্রাম হতে হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামী ফয়সাল ফরাজিকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরও জানান, ইতিপূর্বে এ ঘটনার সাথে জড়িত আরও ২ জনকে আটক করা হয়েছে।
সহকারী উপপরিদর্শক রাজীব হাসান বলেন, নিহত নয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয় সম্পর্ক ছিল ফারজানা আক্তার মিথিলার।
পূর্বপরিকল্পনা অনুযায়ী মিথিলা ও তার স্বামী ফয়সাল নিহত নয়নকে নিজ বাড়িতে ডেকে নিয়ে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে নিহতের মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে রাতের আঁধারে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]