দুর্গাপুর কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সভা

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জনমতের সুস্পষ্ট ইচ্ছা উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত ‘‘যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে’’ পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়

ঘন্টাব্যাপি প্রতিবাদ সভায় সিপিবি উপজেলা কমিটির সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান। এসময়, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতবৃন্দ, কৃষক সমিতির সভাপতি আঃ মালেক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার, আদিবাসী ইউনিয়ন সভাপতি অবনি কান্ত হাজং, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, নারীসেল সহ অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের সার্বভৌম সম্পদ কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী। পুলিশি হামলা সরকারের গণবিরোধী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। অবিলম্বে বন্দর ইজারা বাতিল ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]