মির্জাপুরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী আমিনুর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহিত

Share the post
‎সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।
‎পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার মরদেহ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন গোড়াইল গ্রামের বাসিন্দা মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।এদিকে তাঁর মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]