রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় শিশু ওমর মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জোবায়ের হোসেন শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
রায়পুর থানার সাব-ইন্সপেক্টর রাজিব হোসেন হাসপাতালে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে দ্রুত আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে ।

