রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Share the post
আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার  রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. ওমর হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নিউ কলোনী রোডে লোকমান অফিসারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর পূর্ব লাচ ১নং পৌরসভার মিঝি বাড়ি এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় শিশু ওমর মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জোবায়ের হোসেন শিশুটিকে মৃত  বলে ঘোষণা করেন।

সেসময় শিশু ওমর হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে ।দুর্ঘটনার পর অটোরিকশার চালক শিশুটিকে হাসপাতালে পৌঁছে দিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ অটোরিকশাটি জব্দ করে।

রায়পুর থানার সাব-ইন্সপেক্টর রাজিব হোসেন হাসপাতালে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে দ্রুত আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]