বনবিভাগের অভিযানে ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে উক্ত শামুক ও ঝিনুক জব্দ করা হয়।
এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারীরা আটটি বস্তাবন্দি অবস্থায় উক্ত শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়। পরবর্তীতে বুধবার সকালে বনকর্মীরা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈজিত্রের অংশ। তাছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী জীব-জন্তুর তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে কিছু চোরাকারবারী এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে পাচারকালে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]