ধোবাউড়ায় পণ্য প্রদর্শনী মেলা
আবুল হাশেম,ধোবাউড়া: ময়মনসিংহের ধোবাউড়ায় পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে ধোবাউড়া সদর ইউনিয়নের সেনপাড়া গ্রামে আলোর দিশারী কিশোর কিশোরী ক্লাবের সামনে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।মেলায় জুঁই,আশার আলো ও মেঘনা সিবিওর সদস্যরা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ করেন। পণ্যগুলোর মধ্যে ছিল শাক সবজি,কুটির শিল্প,হাঁস মুরগি,ছাগল গরু ও শখের জিনিসপত্র।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল হাসান,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল পণ্য মেলা পরিদর্শণ করেন।পরিদর্শণকালে তারা পণ্যের প্রশংসা করে আরো বেশি বেশি পণ্য উৎপাদনের পরামর্শ দেন এবং যেকোন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পিও মনিটরিং ম্যাগডোলিন তজু,পিও ইকোনোমিক ইনক্লুশন মনিরুজ্জামান মনির,উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান এবং সকল সিএমবৃন্দ। মেলা থেকে এলাকাবাসী পণ্য ক্রয় করেন।

