নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

Share the post

রাঙ্গামাটি, নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) এর স্পেশাল অপারেশনে গমনকারী সদস্যগণ কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকা কুড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের সন্তানদের শিক্ষার মান উন্নতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের অংশ হিসেবে বন্ধুকভাঙ্গা ইউনিয়ন এর কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময়ে জোন কমান্ডার বিএ-৭৯০০ লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দূর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষা বঞ্চিত দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ।

নানিয়ারচর জোনের জোন কমান্ডারের উপস্থিতিতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ৬২ জন পাহাড়ী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জোন কমান্ডার জানান যে, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার মান উন্নয়ন করতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত এমন শিক্ষা সামগ্রী বিতরণ তাদের শিক্ষা জীবনকে আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

ভবিষ্যতে আগামী দিনগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]