দুর্গাপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্রাহী অফিসার আফরোজা আফসানা। এ সময় উপজেলা কৃষি অফিসার (ভার:) মো. রায়হানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপ-সহকারি কৃষি অফিসারগণ সহ প্রান্তিক পর্যায়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের ২১৫০ জন কৃষকদের মাঝে হাইব্রীট ধান, ৯৫০ জন কৃষকদের মাঝে বোরো (উফশী) ধান, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।বক্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং রবি মৌসুমে ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]