কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Share the post
কবির হোসেন রাকিব কমলনগর প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের উত্তর পাশে পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রহিম পাটোয়ারী (৩৮)। তিনি চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের নুর আলমের ছেলে। নিহত রহিম দুই পরিবারের ৬ সন্তানের জনক।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক রহিম পাটোয়ারী মার্টিন ইউনিয়নের আব্দুল আলী পাটোয়ারী বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় গাছের নিচে গ্রামের পল্লী চিকিৎসক আনলে তিনি মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার তদন্দ্র ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]