আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদে দুর্গাপুরে প্রচারাভিযান

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান শুরু হয়। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিরিশিরি ওয়াইডবিøউসিএ এর আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়।

”সবার মাঝে ঐক্য গড়ি – নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়াইডবিøউসিএ বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-নির্যাতন প্রচারাভিযান, লিফলেট বিতরণ সহ কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্যান ক্যাম্পেইন শুরু করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ক্যাম্পেইন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে

ক্যাম্পেইন শেষে বক্তব্য রাখেন, ওয়াইডবিøউসিএ এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, প্রগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, অর্গানাইর ডেনি কসবিয়া দিও, যুব সদস্য প্রকৃতি মান্দা, মেনোলীকা থিগীদি, তানজিয়া নাসরিন মীম প্রমুখ

বক্তার বলেন, নানা প্রেক্ষাপটে দিন দিনই বাড়ছে নারীর প্রতি নির্যাতনের মাত্রা। পরিবার, সমাজসহ কোনো স্থরেই রেহাই পাচ্ছেন না তারা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

১৯৬০ সালের ২৫ নভেম্বর লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল এই তিন বোনকে হত্যা করা হয়। তারই স্মরণে দিবসটির উদ্ভব।

১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]