নতুন পুলিশ সুপার পদায়ন: সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের বড় উদ্যোগ

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি সূত্র জানায়, নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের সব জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপকে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
লটারিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) নতুন করে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন। খুব শিগগিরই তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তকে নির্বাচন পর্যবেক্ষক, নাগরিক সমাজ ও সাধারণ ভোটাররা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ ও আস্থার জায়গা তৈরি হবে।
নতুন এসপিরা যোগদান করার পর প্রতিটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]