বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ গুলো জব্দ করে বিজিবি।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলটিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়েনের গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

 

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]