ঐতিহ্যের কফিনে শেষ পেরেক! দখলদারদের থাবায় হারিয়ে যাচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পেতার বাড়ি ব্রিজ ও সরকারি খাল

Share the post
ফাহাদ, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ ইতিহাস ও ঐতিহ্যের পবিত্র মাটি। এই মাটির বুক চিরে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল প্রাচীন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং তার অংশ পেতার বাড়ি (মেন্দি ভিটা) ব্রিজ। আজ সেই ইতিহাস শুধু নামেই আছে; বাস্তবে সেখানে দাঁড়িয়ে আছে এক টুকরো কংক্রিটের ‘কালবাট’ — যেন উন্নয়নের নামে ইতিহাস মুছে ফেলার অশুভ প্রতীক!
ব্রিজটির নিচ দিয়ে একসময় প্রবাহিত হতো শত বছরের পুরোনো সরকারি খাল — যা ছিল স্থানীয় কৃষি, পরিবেশ ও জনজীবনের রক্তনালীস্বরূপ। এখন সেই খালও নেই। ভূমিদস্যুরা একের পর এক ভরাট করে গিলে ফেলেছে সরকারি জলাধার। দখলের এই নোংরা খেলায় প্রশাসনের নীরবতা এখন সাধারণ মানুষের ক্ষোভে পরিণত হয়েছে।
একজন ক্ষুব্ধ স্থানীয় প্রবীণ বললেন,এটা শুধু খাল দখল নয়, এটা ইতিহাস হত্যার শামিল! প্রশাসনের চোখে যেন বালু ঢেলে দিয়েছে দখলদাররা।স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী এক চক্র প্রশাসনের আশ্রয়ে খাল দখল ও ভরাট করে আসছে। সরকারি খালের জায়গায় এখন গড়ে উঠছে অবৈধ স্থাপনা, বাণিজ্যিক ভবন ও ব্যক্তিগত বাড়ি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শক হয়ে বসে আছে।
পরিবেশবিদরা সতর্ক করেছেন খাল ভরাটের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। আগামী বর্ষা মৌসুমেই আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ জলাবদ্ধতা, ফসলের ক্ষতি ও দুর্গন্ধে বসবাস অযোগ্য পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন,যেখানে সরকারি খাল ছিল, সেখানে দখল করে স্থাপনা তৈরি মানে একেবারে জলপ্রবাহের গলা টিপে ধরা। প্রশাসনের উদাসীনতা এই অপরাধকে আরও উৎসাহিত করছে।
সোনারগাঁয়ের মানুষ আজ প্রশ্ন করছে সরকারি সম্পদ কি এখন ব্যক্তিগত ব্যবসার মাল?যেখানে একসময় পথচারীরা ব্রিজের নিচ দিয়ে নৌকায় চলাচল করত, কৃষকরা খালের জল ব্যবহার করে চাষাবাদ করত, আজ সেখানে শুধুই বালু, মাটি আর কংক্রিটের স্তূপ। ইতিহাস হারাচ্ছে, ঐতিহ্য মরছে, অথচ প্রশাসন নির্বিকার!
যদি এখনই দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে একদিন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ঐতিহ্য, পেতার বাড়ি ব্রিজ ও খালের স্মৃতি শুধুই ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]