শেখ হাসিনা না পালালে এই নির্বাচন হতোনা, তানিয়া রব

Share the post

কবির হোসেন রাকিব,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, শেখ হাসিনা না পালালে এই নির্বাচন হতোনা। এই নির্বাচন সময়ের পরিপ্রেক্ষিতে একটা আকস্মিক নির্বাচন। তাই এটাকে কাজে লাগাতে হবে। অভ্যুত্থানের পূর্বের চিন্তা-চেতনা ও কর্মকান্ড থেকে আমাদেরকে বের হতে হবে।

সোমবার(২৪ নভেম্বর) রাতে কমলনগর উপজেলা সদর হাজিরহাটে তোয়াহা স্মৃতি মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জাতীয় যুব পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী।

তিনি বলেন,আসম আবদুর রবের পরে কেউ বাক্স ভরে, কেউ রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। সরকারি সকল সুবিধা নিয়েছেন। কিন্তু উন্নয়ন কোথায়? আসম আবদুর রব ভুলুয়া নদী খনন করেছেন তার পর আর খনন হয়নি কেন, নদী বাঁধের কাজ হয়নি কেন,রাস্তা ঘাটের এই অবস্থা কেন? বার বার নির্বাচিত বলে যারা গলা পাটাচ্ছেন তাদের উন্নয়ন কোথায়? কথায় ও কাজে যারা মিল রাখে সেই নেতা ছিলেন আ স ম আবদুর রব। আসম আবদুর রবের সময় প্রায় দেড় হাজার শিক্ষকের প্রাইমারী স্কুলে চাকরি হয়েছে এক টাকাও দিতে হয়নি।

তানিয়া রব বলেন, গরিবের মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ড ও আশ্রয়নের ঘরে বানিজ্য হয়।প্রকৃত দুস্থরা পাচ্ছেনা এসব সুবিধা। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ঝড়ে ঝড়ে পড়ে যাচ্ছে। সরকারি বরাদ্দগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌছায়না।মাঝখানে বাঁধা কারা? এগুলা দুর হবে ইনশাআল্লাহ।তিনি বলেন, হাসপাতালে ডাক্তার নেই। এক ঘন্টার নোটিশে একজন ডাক্তার নিয়োগের ব্যবস্থা করেছি।কাজ করার চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে কাজ হয়। চেষ্টা না থাকলে নিজস্ব গোষ্ঠীর পকেট ভরে।

ভুলুয়া নদীর নাব্যতা ধরে রাখার জন্য প্রতি বছর সরকারি কিছু বরাদ্দ ছিলো।সেগুলো কাদের পকেটে গেছে আমাদের কাছে প্রমান আছে।সেগুলো প্রকাশ করে কদর্যতা করতে চাইনা। আমরা সুস্থ চর্চা করবো।প্রতিযোগিতা থাকবে সেটা হতে হবে সুস্থ। অসুস্থ ও হিংসাত্মক নয়।
মিসেস রব বলেন,আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম।জাতীয় সরকারের সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে এক চুলও নড়েনি কেউ। আগামী নির্বাচনে জোটের প্রার্থী হয়ে তারা মার্কায় নির্বাচন করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,দল করলে দলের নির্দেশনা সবাইকে মানতে হবে।
আমরা মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাসমুক্ত এলাকা চাই। সেই লক্ষে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। এছাড়াও নদী বাঁধের ৩১শত কোটি টাকার কাজ বাস্তবায়ন ও নতুন করে ৯শ ২৬ কোটি টাকা বরাদ্দ ও তা বাস্তবায়ন এবং ভুলুয়া নদী খননসহ জনগণের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবো।
এসময় আগামী নির্বাচনে তারা মার্কার ভোট চেয়ে তানিয় রব সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

উপজেলা জাতীয় যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শিব্বির দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব,যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি শামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম,সহ সভাপতি আবু মুছা ও ইউছুফ আলী মিঠু।আরো বক্তব্য রাখেন, যুব নেতা আবুল বাছেত খোকন,মো: আক্তার হোসেন, মোখলেছুর রহমান ধনু, সবুর খান ও মাকসুদুর রহমান মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]