রামগতিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কোস্ট হাতে আটক

Share the post
কবির হোসেন রাকিব ,রামগতিপ্রতিনিধি(লক্ষ্মীপুর ): রামগতিতে চাঁদাবাজির অভিযোগে মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামে এক ছাত্রদল নেতা ও তার ২ সঙ্গী সহ কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। নয়ন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। অপর ২ সঙ্গীরা হলেন-আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌর ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের ৩ জনকে আটক করেন কোস্ট গার্ড।কোস্ট গার্ড জানান, রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের খবর পেয়ে কোস্ট গার্ডের একটি টিম হাতেনাতে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন লঞ্চঘাটে চাঁদা তোলার কথা স্বীকার করেছে। এবং তার হাতে একটি রশিদ বইও পাওয়া গেছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি সে।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর তারা পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদ সহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। তাকেসহ তার ২ সঙ্গীয়কে থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]