ধোবাউড়ায় তুচ্ছ ঘটনায় দোকানে হামলা ও লুট

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনায় দোকানে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। উপজেলার পোড়াকান্দুলিয়া বাজারে বৃহস্পতিবার বিকালে আব্দুল আলীর দোকানে হামলা ও ভাংচুর এবং লুটপাটের এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আব্দুল আলী। এছাড়া দোকান থেকে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আঙ্গরাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল আলী পোড়াকান্দুলিয়া বাজারে নেট ও সুতার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার বিকালে তার দোকানের সামনে উদয়পুর গ্রামের আপেল মিয়া তার মোটরসাইকেলটি রাখেন। এসময় জৈনক আইনব আলীর গায়ে লেগে যায়। তখন উভয়ের মাঝে ঝগড়া হয়। এসময় আব্দুল আলী তাদের ঝগড়া থামাতে গেলে শত্রুতা সৃষ্টি হয়। পরে আপেল মিয়া আরও কয়েকজনকে নিয়ে আব্দুল আলীর দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এতে আব্দুল আলী আহত হয়। এসময় হামলাকারীরা দোকান থেকে নগদ টাকাসহ মালামাল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় আব্দুল আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আব্দুল আলী বলেন, প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে দোকানে হামলা করা হয়েছে, থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নিচ্ছে না। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে, মামলা রুজু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]