নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে শুক্রবার সকালে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ থেকে শুরু হওয়া শোডাউনটি কাঁচপুর চিটাগাং রোড হয়ে পাঠানটুলি ও হাজীগঞ্জ নতুন রাস্তা মোড়ে গিয়ে শেষ হয় আয়োজকদের ভাষ্য, এসময় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন।শোডাউনের শুরুতে প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বর্ণিল ব্যানার ও পোস্টার নিয়ে শোডাউনটির যাত্রা শুরু হয়। পথে পথচারী এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
শোডাউনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। এছাড়া মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসাইন, অ্যাডভোকেট মাইন উদ্দিন মিয়া এবং মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]