‎জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পূর্ব-সমাবেশ অনুষ্ঠিত

Share the post
‎মোঃ আরিফ হোসেন,‎নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধি: নোয়াখালীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পূর্ব-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎আজ ১৪/১১/২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী মাইজদী পৌর বাজার থেকে শুরু হয়। সেখান থেকে মিছিলটি স্লোগানে স্লোগানে অগ্রসর হয়ে নোয়াখালী সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। এরপর পুনরায় পৌর বাজারে ফিরে এসে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো পথজুড়ে নেতা-কর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো।
‎আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বহু নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
‎পূর্ব-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার,
‎জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন,‎এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ জনগণের ন্যায়বিচার, সুশাসন, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথনির্দেশনা দেয়। দেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা ও গণতন্ত্রের সংকট কাটাতে সনদের ৫ দফা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
‎তারা জোর দিয়ে বলেন,গণভোট ছাড়া জনগণের মতামত জানা সম্ভব নয়—তাই অবিলম্বে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট অনুষ্ঠানের দাবি জানান।
‎বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করেন এবং সরকারের প্রতি জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]