তাড়াশে মর্মান্তিক ডাকাতি: কৃষক দুলাল হোসেন গুরুতর আহত, লুট হলো মূল্যবান গাভি

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক মর্মান্তিক ডাকাতির ঘটনায় দুলাল হোসেন (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হানা দিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি শাহিয়াল জাতের গাভি লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে হঠাৎ একদল ডাকাত দুলাল হোসেনের বাড়ির গেট ভেঙে গোয়ালে প্রবেশ করে। তারা গোয়ালঘর থেকে মূল্যবান গাভিটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় শব্দ পেয়ে কৃষক দুলাল হোসেন বাধা দিলে ডাকাত দলের একজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুলাল হোসেনের ভাতিজা রিপন শেখ জানান, “মুখে গভীর জখম হয়েছে, ৩৩টি সেলাই দেওয়া হয়েছে।”
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। তিনি বলেন, “এ খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার কৃষকরা বলছেন, “একটার পর একটা গরু চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” তারা দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]