নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।রবিবার (৯ নভেম্বর) রাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তির নাম সৌরভ (২৬)। সে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের ওবায়েদ উল্লাহ’র ছেলে। এসময় তার কাছ থেকে ১০০০ (একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আদিল মাহমুদের নেতৃত্বে উপপরিদর্শক হাসান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সৌরভকে গ্রেফতার করতে সক্ষম হন।
এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, মাদক-অস্ত্র উদ্ধার, চুরি-ডাকতি-ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ওইসময় ওই এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। এতে পুলিশের সন্দেহ হলে সে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশি করে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সংক্রান্তে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]