‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।‎রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানকালে উপজেলার কুশি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, এবং মেয়াদোত্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার স্বত্বাধিকারী রাকিব আলীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

‎‎অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন প্রসিকিউশনে সহায়তা করেন।‎সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,“অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য হুমকি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]