মনোনয়ন নিয়ে বিএনপিতে ফাটল, শাহজাহান মিয়াকে বাদ দেয়ার দাবিতে সোনামসজিদ স্থলবন্দরের সড়ক অবরোধ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ (০৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা।

এসময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।

অবরোধের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী তীব্র যানযট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আ.লীগের র্দুশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া।

বক্তার আরও বলেন, ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]