৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার।

Share the post
মোঃ আরিফ হোসেন,নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধি :নোয়াখালীতে ০৮/১১/২০২৫ খ্রি: ২০:০০-২১:০০ ঘটিকা সুধারাম মডেল  থানাধীন সোনাপুর থেকে কবিরহাট রোডস্থ অর্শ্বদিয়া ইউনিয়নের মোমিনের দোকান নামক স্থানে সড়কের উপর উদ্ধারকৃত আলামত ইয়াবা ট্যাবলেট- ৬০০০ (ছয় হাজার ) পিস, চাবি সহ পিকআপ গাড়ি ১টি, স্মার্ট মোবাইল ১টি
নোয়াখালী জেলার শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলার চর বাটা আশ্রায়ন প্রকল্প এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে।
তার বিরুদ্ধে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৯টি মাদকের মামলা চলমান আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারিতে সে চট্টগ্রামের বন্দর এলাকায় আত্মগোপন করে এবং তার সহযোগীদের মাধ্যমে মাদকের চালান নোয়াখালীতে পাঠায়। ইতোপূর্বে গত ১০ জুন ২০২৫ তারিখ ৮০০০ পিস ইয়াবাসহ তার এক সহযোগীকে আটক করা সম্ভব হলেও ত ওরফে নুপুর পালিয়ে যায়।
০১। মোঃ মাঈন উদ্দিন (২৭) (চট্ট মেট্টো ড-১১-৩৮১৫ নম্বর যুক্ত পিকআপ গাড়ির চালক), পিতা: মৃত.আজিজুল হক,  মাতা: আয়েশা খাতুন, সাং-চর লক্ষ্মী (সিরাজের বাড়ি), ৫ নং ওয়ার্ড, ৮ নং মোহাম্মদপুর ইউপি, থানা: চর জব্বর।
০২। মোঃ নুপুর প্রকাশ ইরাক (৩০), পিতাঃমৃত. মাঈন উদ্দিন, মাতাঃ জোসনা বেগম, সাং- চর মজিদ (০১ নং আশ্রায়ন প্রকল্প মাঈন মেস্তুরীর বাড়ি), ৮ নং ওয়ার্ড, ২ নং চর জব্বর।
০৩। মোঃআবুল কালাম আজাদ (৩০) পলাতক, পিতাঃ মৃত. হাফিজ উল্ল্যা, মাতাঃ ফাতেমা খাতুন, সাং- চর মজিদ কলোনী রাস্তার মাথা (হাফিজ উল্ল্যার বাড়ি), ৮ নং ওয়ার্ড, ২নং চর বাটা ইউপি, থানা: চর জব্বর, জেলাঃ নোয়াখালী।
গত সেপ্টেম্বরে ৬০০০ পিস ইয়াবাসহ আজাদের আরেক সহযোগী আটক হলে পিকআপ গাড়িতে মাদক পাচারের কথা জানা যায়। গোপন সূত্রে সংবাদ পেয়ে পরিদর্শক মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর থানাধীন অশ্বদিয়া এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় চট্ট মেট্টো ড-১১-৩৮১৫ রেজি: নম্বরের একটি পিকআপ সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার কালে এলাকাবাসীর সহায়তায় পিকআপটিকে আটক করে গাড়িচালক মাইন উদ্দিন ও কালা আজাদের প্রধান সহযোগী ইরাক ওরফে নুপুরকে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ মাঈন উদ্দিন ও মোঃ নুপুর প্রকাশ ইরাক জানায়, তারা ইতোপূর্বেও মোঃ আবুল কালাম আজাদ প্রকাশ কালা আজাদের (৩০) এর নিকট থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন মাদক কারবারীর নিকট সরবরাহ করেছেন। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
 গৃহীত আইনগত ব্যবস্থা:গ্রেফতারকৃত আসামি মোঃ মাঈন উদ্দিন (২৭) ও মোঃ নুপুর প্রকাশ ইরাক (৩০) এবং মোঃ আবুল কালাম আজাদ প্রকাশ  কালা আজাদ (৩০) পলাতক এর বিরুদ্ধে  পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং-১০(গ), ৪১ এবং ২৬ (১) ধারা মোতাবেক ০১টি নিয়মিত মামলা দায়ের করেছেন সুব্রত সরকার শুভ উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]