মাওলানা শাহিনুল আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোয়ারপাড়া একাদশ

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় “মাওলানা শাহিনুল আলম ফুটবল টুর্নামেন্ট – ২০২৫” এর ফাইনাল খেলা।
রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাটোয়ারপাড়া ফুটবল একাদশ ও মাইজবাড়ি ফুটবল একাদশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাটোয়ারপাড়া একাদশ এক গোলে মাইজবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা শাহিনুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, সিরাজগঞ্জ পৌর জামাতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, কাজিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এবং ডা. মো. সেলিম রেজা।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর। খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]