ইবিতে ই-পেমেন্ট চালুতে ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় ভিসি অফিসের কনফারেন্স রুমে এই চুক্তি সম্পন্ন হয়। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে সেলফিন অ্যাপ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংকের পক্ষে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচআরও ড. মোঃ কামাল উদ্দীন জসিম। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান হিসেবে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোঃ শফিউল আজম। সঞ্চালনা করেন আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনার পাশা, পরিকল্পনা ও উন্নয়ন অফিস পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিল অনলাইন পেমেন্ট চালু করা। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সেবা ব্যবহারে নতুন সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সেবা কার্যকর করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]