শাহজাদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম. এ. মুহিত।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাবেক পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক জিএস আল-আমিন হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, জাহিদুল ইসলাম   উপজেলা আইনজীবী সদস্য সচিব, অডিশনাল পিপি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]