দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরবর্তিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্যর‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া।

আমাদের এ কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে সকলকে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]