বিপুল পরিমাণ হুইস্কি ব্যান্ডের মদ উদ্ধার, আটক ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী পৌরশহর থেকে বিপুল পরিমাণ হুইস্কি ব্যান্ডের বিদেশি মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত স্বপন চন্দ্র ভৌমিক (৫৫) ওরফে স্বপন কুমিল্লার হোমনা থানার বাসিন্দা। বর্তমানে সে পৌরশহরের বৌয়াকুর এলাকার মহানন্দ দাসের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়। এসময় তার কাছ থেকে তেত্রিশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, অস্ত্র উদ্ধার এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা দেড়টায় উপপরিদর্শক অনিক কুমার গোপ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বৌয়াকুর এলাকার মহানন্দ দাসের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি স্বপন চন্দ্র ভৌমিক ওরফে স্বপনকে আটক করা হয়। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো অবস্থায় হুইস্কি ব্যান্ডের ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হন।
আটককৃত স্বপন এসব মাদক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নরসিংদী সহ আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]